সংযত জবান সংহত জীবন

(সংযত জবান সংহত জীবন)-পর্ব:১
*জবানের দুটি ভয়াবহ মুসিবত রয়েছে—একটি থেকে কোনোভাবে বেচেঁ গেলেও অপরটিতে ফেঁসে যাওয়ার আশঙ্কা:

১. কথা বলার মুসিবত ৷
২. মৌনতা অবলম্বনের মুসিবত ৷

শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া(র.)বলেছেন,
"আশ্চর্য ব্যাপার হলো, মানুষ সহজেই হারাম উপার্জন, জুলুম, জিনা, চুরি, মদ্যপান, কুদৃষ্টি ইত্যাদির গুনাহ থেকে বেচেঁ থাকতে পারে ৷ কিন্তু জবানের অসংযত নড়াচড়া বন্ধ করা তার জন্য দুঃসাধ্য ব্যাপার ৷"
*জবানের গুনাহ*
============

১. অর্থহীন কথা ৷
২. পাপের আলোচনা ৷
৩. লৌকিক বাকচাতুর্য ৷
৪. অসংলগ্ন কথা ৷
৫. হাস্য-কৌতুক ৷
৬. ঠাট্টা-বিদ্রুপ ৷
৭. ওয়াদাভঙ্গ ও গোপনীয়তা ফাঁস ৷
৮. গিবত ৷
৯. চুগলখোরি ৷

{সংযত জবান সংহত জীবন:-পৃষ্টা:১০,(১২-১৫)}
উপরিউক্ত বিষয়গুলোর মধ্য থেকে ১নং টির উপর পরবর্তী পর্বে আলোচনা করা হবে ৷ ইনশা'আল্লাহ
/
/
/
/
/
(সংযত জবান সংহত জীবন)-পর্ব:২

২য় পর্বে থাকছে "অর্থহীন কথা" ৷ এই বিষয়ের উপর সংক্ষেপে কুরআন এবং হাদীসে কি বলা হয়েছে তা দেখব ৷
*অর্থহীন কথা*
==========

কুরআন মাজিদে এসেছে,
مَّا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ

অর্থাৎ, মানুষ যে কথাই উচ্চারণ করে, তার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে ৷ (সূরা-ক্ব-ফ:১৮)

অন্যত্রে এসেছে,
وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِۦ عِلْمٌ ۚ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولٰٓئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا

অর্থাৎ, আর যে বিষয় তোমার জানা নাই তার অনুসরণ করো না। নিশ্চয় কান, চোখ ও অন্তকরণ- এদের প্রতিটির ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে। (সূরা-বনী-ইসরাইল:৩৬)



হাদীসে এসেছে—
রাসুল(স:)বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তা'আলা ও কিয়ামতের দিনের ওপর বিশ্বাস রাখে, সে যেন কল্যাণকর কথা বলে অথবা চুপ থাকে ৷ (বুখারি:৬১৩৫, মুসলিম:৪৭)
অন্য হাদীসে এসেছে,
রাসুল(স:)বলেছেন, ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো, অর্থহীন কথা ও কাজ পরিত্যাগ করা ৷ (তিরমিজি:২৩১৭)

অন্যত্রে এসেছে,
রাসুল(স:)কে জিজ্ঞেস করা হয়, 'কোন কারণে মানুষ অধিক হারে জাহান্নামে প্রবেশ করবে? তিনি উত্তর দেন, 'জবান ও যৌনাঙ্গের কারণে ৷ (তিরমিজি:২০০৪)
কথাবার্তায় সতর্ক না হওয়ার ভয়াবহ পরিণতি নিয়ে রাসুল(স:)বলেছেন, 'পরিণামফলের কথা না ভেবে বান্দা এমন কথা বলে, যার কারণে সে জাহান্নামের এত গভীরে গিয়ে পতিত হয়, যার দূরত্ব পূর্ব থেকে পশ্চিমের দূরত্বের সমান ৷ (মুসলিম:২৯৮৮)
পরবর্তী পর্বে 'অর্থহীন কথা'র উপর স্কলারদের মন্তব্য দেখব ৷ ইনশা'আল্লাহ ৷

Comments