গিবত


*-গিবত-*
========

يٰٓأَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ ۖ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ

হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাক। নিশ্চয় কোন কোন অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশ্ত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাক। আর তোমরা আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ অধিক তাওবা কবূলকারী, অসীম দয়ালু । (সূরা-হুজরাত: ১২)

হাদীসে এসেছে, রাসুল(স:) বলেছেন, তোমাদের কেউ তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে কি পছন্দ করবে? তখন সাহাবিরা(রা:) জবাব দিলেন 'না' ৷ অতঃপর বললেন, তোমরা তাকে যদ্রূপ অপছন্দ কর, তদ্রূপ তার মন্দ কার্যের আলোচনা হতে বিরত থাক ৷

*গিবত সম্পর্কীয় মাসয়ালা*


১. যে গিবতের কারণে অধিক কষ্ট হয় তা কবিরাহ গুনাহ ৷
২. যে গিবতের দরুন কষ্ট কম হয়-যেমন জায়গা বা সাওয়ারির গিবত বর্ণনা করা-সগীরাহ গুনাহ ৷
৩. গিবত প্রতিহত করার ক্ষমতা থাকা সত্তেও গিবত শ্রবণ করা গিবত করার শামিল ৷
৪. গিবতের কারণে আল্লাহ ও বান্দা উভয়ের হক বিনষ্ট হয় বিধায় তাওবা করতে হবে এবং যার হক নষ্ট করেছে তার নিকট ক্ষমা চাইতে হবে ৷
৫. শিশু, পাগল ও জিন্মির গিবত করাও হারাম ৷
৬. কাফির হারবীর গিবত করা মাকরূহ ৷
৭. মুখের দ্বারা যদ্রূপ গিবত হয়ে থাকে, তদ্রূপ কাজের দ্বারাও গিবত হতে পারে ৷ যেমন-কোনো খঞ্জের ন্যায় চলে তাকে উত্তক্ত করা ও হেয় প্রতিপন্ন করা ৷
৮. গিবতকারী যদি ক্ষমা চায় তাহলে যার, গিবত করেছে তার জন্য মোস্তাহাব হলো ক্ষমা করে দেয়া ৷

*নিম্নোক্ত ক্ষেত্রে গিবত জায়েয*


১. জালিমের বিরূদ্ধে এমন কারো নিকট অভিযোগ করা যে তার জুলুমকে প্রতিহত করতে সক্ষম ৷
২. বিজ্ঞ ডাক্তারের নিকট রোগীর অবস্থা বর্ণনা করা ৷ তবে তা চিকিৎসার উদ্দেশ্যে হতে হবে ৷
৩. ফতোয়ার প্রয়োজনে মুফতির নিকট প্রকৃত অবস্থার বিবরণ দেওয়া ৷
৪. মুহাদ্দিসগণ হাদীসের হেফাজতের জন্য বর্ণনাকারীদের সমালোচনা করা ৷
৫. মুসলমানকে পার্থিব বা দীনি কোনো ক্ষতি হতে হেফাজত করার জন্য কারো অবস্থা তার নিকট উল্লেখ করা ৷
৬.পরামর্শ গ্রহণের জন্য কারো অবস্থা প্রকাশ করা ৷
৭. যে নিজের দোষ নিজেই বলে বেড়ায় তার গিবত করা ৷

Comments